ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • ২৬৬ Time View

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (২২ জুন) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়। পরে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনে সশরীর হাজির হয়ে আপিল করেন তিনি।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নিয়ে শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান হিরো আলম।

আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফলে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। আগামী রোববার এ নিয়ে আদেশ জারি হবে।

মনোয়নপত্র বাতিলের পর নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন হিরো আলম। এর পরিপ্রেক্ষিতে এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শুরু হয়।

পরে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, শুনানির আদেশ আগামী রোববার জারি করা হবে।

এর আগে গত রোববার বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থিতায় ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় প্রয়োজনীয় ভোটারদের খোঁজ না পাওয়ায় বাতিল হয়ে যায় হিরো আলমের মনোনয়নপত্র।

এছাড়া জাকের পার্টির নেতা কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঁঞা এবং আসাদুজ্জামান জালাল প্রার্থিতা ফিরে পাননি।

Tag :

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম

Update Time : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩