ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ভোর সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • ২১৭ Time View

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার ভোর সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সালাউদ্দিন বলেন, গতকাল রোববার দিবাগত রাত থেকে নদী ও সড়ক পথে ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সোমবার ভোর থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা ১৫ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় দৌলতদিয়া প্রান্তে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

Tag :

দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ভোর সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ

Update Time : ০২:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২