ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়ায় হঠাৎ পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে ৪ ও ৫ নং ঘাটের সংযোগ সড়ক ও পন্টুন পানিতে তলিয়ে যাওয়ায় ঘাট ২টি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার সাময়িক বন্ধ রয়েছে। ২টি ঘাট একসাথে বন্ধ থাকায় ঘাট সংকট দেখা দিয়েছে। এতে দক্ষিণবঙ্গ থেকে আসা ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নদী পারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন মহাসড়কে অপেক্ষা করছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়ায় ৭টি ঘাটের মধ্যে ৪টি চালু ছিল। গত ২৪ ঘণ্টায় পদ্মা ও যমুনা নদীর পানি ৮০ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৪ ও ৫ নম্বর ঘাটের পন্টুনের ওপর পানি উঠতে থাকে।

শুক্রবার (২০ মে) বেলা ১টায় দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাট সংকটের প্রভাবে দৌলতদিয়া প্রান্তের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ের ৫ কিলোমিটার এলাকায় বাস-ট্রাক মিলে পাঁচ শতাধিক যানবাহন আটকে রয়েছে। এ ছাড়া গোয়ালন্দ মোড়ে আরও দুই কিলোমিটার এলাকায় ২ শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে।

সিরিয়ালে আটকে থাকা যাত্রীবাহী বাসগুলোর ফেরির নাগাল পেতে ৫-৬ ঘণ্টা সময় লাগলেও পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ৮-১০ ঘণ্টার মতো।

সোহাগ পরিবহনের যাত্রী বিকাশ হালদারের সাথে কথা হয় দৌলতদিয়া মডেল হাইস্কুল এলাকায়। তিনি ফেরির জন্য ৬ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, ভোর সাড়ে ৬টায় পদ্মার মোড় এলাকায় তিনি সিরিয়ালে পড়েন। এরপর কচ্ছপ গতিতে বাস এগুতে থাকলে তিনি ৬ ঘণ্টায় আড়াই কিলোমিটার সামনে এগিয়েছেন। এখনো তিনি ঘাট থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছেন। শুনেছেন ঘাট সংকটে এই ভোগান্তি।

মারুফ শেখ, হোসেন আলী, মজিদ মোল্লাসহ একাধিক ট্রাক চালক এক প্রকার আক্ষেপের সুরে বলেন, দৌলতদিয়া ঘাট দিয়ে ভোগান্তি ছাড়া নদী পার হওয়া স্বপ্নের ব্যাপার। কখনো শান্তিতে এই ঘাট দিয়ে পার হতে পারলাম না। আমরা সবাই গতকাল রাতে এসেছি। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো ফেরির দেখা পাইনি। কখন পাবো সেটাও বলতে পারছি না।

বিআইডব্লিউটিএ এর সহকারী প্রকৌশলী শাহ আলম জানান, আমাদের দুই পারের মোট ৩টি ঘাটের পন্টুনে পানি উঠেছে। পাটুরিয়া প্রান্তের ঘাটটি ঠিক করা হচ্ছে। এর পর দৌলতদিয়া প্রান্তের ঘাট দুটি ঠিক করা হবে। একটি মাত্র রেকার মেশিন থাকায় ঘাট সংস্কারে বিলম্ব হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ৮০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। হঠাৎ অস্বাভাবিক হারে পানি বৃদ্ধিতে দৌলতদিয়া প্রান্তে ৪ ও ৫ নং ফেরিঘাটের সংযোগ সড়ক ও পন্টুন ডুবে যাওয়াতে ঘাট দুটি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া পাটুরিয়াতে একটি ঘাটে পানি উঠে যাওয়ায় সেটিও বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া প্রান্তে ঘাট দুটি দ্রুত সংস্কার করে যানবাহন পারাপারের উপযোগী করা হবে। এ ছাড়া দীর্ঘদিন যাবত বন্ধ ৬ নম্বর ফেরি ঘাটটি চালু করা হয়েছে। বন্ধ ঘাট দুটি চালু হলে যানবাহনের সিরিয়াল কমে যাবে। বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন

Update Time : ১১:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২