ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে ৮০টি দল আবেদন করেছে

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে রবিবার (৩০ অক্টোবর) পর্যন্ত ৮০টি দল আবেদন করেছে। আজ ছিল আবেদনের শেষ দিন। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীও অন্য নামে নিবন্ধনের আবেদন করেছে বলেও জানা গেছে।
শেষ দিন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান (মান্না), সদস্যসচিব নুরুল হক নুরুর গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছেন। আবেদনকারী দলের বেশিরভাগই নামসর্বস্ব। কোনো দলের সাইনবোর্ড থাকলেও নিজস্ব অফিস নেই। অনেকেই নিজের বাসার ঠিকানা বা দোকানের ঠিকানায় দলীয় অফিস দেখিয়েছেন।
জানা যায়, ২০১৮ সালে আবেদন করা একটি দলও নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়নি। তবে জাতীয় সংসদ নির্বাচনের পরে আদালতের আদেশে নিবন্ধন পায় দুটি দল। এবারও তিন-চারটি ছাড়া সবগুলো দল বাদ পড়তে পারে বলে ইসির কর্মকর্তারা জানান।
এবারের নতুন ৮০টি দলের মধ্যে হাস্যকর নামগুলো হচ্ছে- মুসকিল লীগ, ইত্যাদি পার্টি, বেকার সমাজ, বৈরাবরী পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল, সর্বজনীন দল, গজো প্রভৃতি।
ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান আরজু বলেন, সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালেও নামসর্বস্ব ৭৬ দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। সেসময় কিছু হাস্যকর নাম ছিল। কিন্তু এবার সংখ্যাটা বেশি। ওই সময় নাকফুল বাংলাদেশ, ঘুস নির্মূল পার্টিসহ অদ্ভুত নামের অনেক রাজনৈতিক দল আবেদন করেছিল।
তিনি বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন রাজনৈতিক দল। তবে অভিযোগ উঠেছে উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়েছে দলটি। ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে বিডিপি পার্টির জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হকের সই করা আবেদনপত্র জমা দেওয়া হয়। আবেদনের সঙ্গে ইসির শর্ত সংক্রান্ত যাবতীয় তথ্য সংযুক্তি আকারে দেওয়া হয়েছে।
তবে ইসির সব শর্ত পূরণ করলে জামায়াতে ইসলামী অন্য নামে আবেদন করলে নিবন্ধন পেতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রাজনৈতিক দলগুলোর তালিকা
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে ৮০টি দল আবেদন করেছে

Update Time : ০৪:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে রবিবার (৩০ অক্টোবর) পর্যন্ত ৮০টি দল আবেদন করেছে। আজ ছিল আবেদনের শেষ দিন। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীও অন্য নামে নিবন্ধনের আবেদন করেছে বলেও জানা গেছে।
শেষ দিন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান (মান্না), সদস্যসচিব নুরুল হক নুরুর গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছেন। আবেদনকারী দলের বেশিরভাগই নামসর্বস্ব। কোনো দলের সাইনবোর্ড থাকলেও নিজস্ব অফিস নেই। অনেকেই নিজের বাসার ঠিকানা বা দোকানের ঠিকানায় দলীয় অফিস দেখিয়েছেন।
জানা যায়, ২০১৮ সালে আবেদন করা একটি দলও নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়নি। তবে জাতীয় সংসদ নির্বাচনের পরে আদালতের আদেশে নিবন্ধন পায় দুটি দল। এবারও তিন-চারটি ছাড়া সবগুলো দল বাদ পড়তে পারে বলে ইসির কর্মকর্তারা জানান।
এবারের নতুন ৮০টি দলের মধ্যে হাস্যকর নামগুলো হচ্ছে- মুসকিল লীগ, ইত্যাদি পার্টি, বেকার সমাজ, বৈরাবরী পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল, সর্বজনীন দল, গজো প্রভৃতি।
ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান আরজু বলেন, সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালেও নামসর্বস্ব ৭৬ দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। সেসময় কিছু হাস্যকর নাম ছিল। কিন্তু এবার সংখ্যাটা বেশি। ওই সময় নাকফুল বাংলাদেশ, ঘুস নির্মূল পার্টিসহ অদ্ভুত নামের অনেক রাজনৈতিক দল আবেদন করেছিল।
তিনি বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন রাজনৈতিক দল। তবে অভিযোগ উঠেছে উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়েছে দলটি। ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে বিডিপি পার্টির জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হকের সই করা আবেদনপত্র জমা দেওয়া হয়। আবেদনের সঙ্গে ইসির শর্ত সংক্রান্ত যাবতীয় তথ্য সংযুক্তি আকারে দেওয়া হয়েছে।
তবে ইসির সব শর্ত পূরণ করলে জামায়াতে ইসলামী অন্য নামে আবেদন করলে নিবন্ধন পেতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রাজনৈতিক দলগুলোর তালিকা
Nirbachon 6
Nirbachon 7