ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

পরীমনির বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ, যত বিতর্কিত কর্মকাণ্ড

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৪৩৮ Time View

ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ব্যবসা ও পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানা গেছে, টাকার নেশায় সিনে জগতের আড়ালে নিষিদ্ধ পর্নো ব্যবসায় নাম লেখান এই নায়িকা। পরীমনি ছাড়াও বেশ কয়েকজন মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি গ্রেফতার মডেল পিয়াসাসহ ঢাকার শোবিজ তারকাদের অনেকেই তার সহযোগী। চক্রের বেশ কয়েকজন মাদক ও অস্ত্র কারবারের সঙ্গেও জড়িয়েছেন।
সূত্র বলছে, কয়েকটি ব্যাংকে পরীর মোটা অঙ্কের টাকা রয়েছে। যার বেশিরভাগই তিনি পেয়েছেন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে। টাকার নেশা তাকে ছাড়ে না। একপর্যায়ে নাম লেখান পর্নোগ্রাফির নিষিদ্ধ জগতে।
এজন্য পরী তার ঘনিষ্ঠ মডেলদের মাধ্যমে একটি চক্র গড়ে তোলেন। উঠতি মডেল এবং চিত্রনায়িকাদের পর্নোছবি তুলে পাঠানো হতো কথিত হাই-প্রোফাইলদের কাছে। তার মাধ্যমে অনেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হন।
এ বিষয়ে র‌্যাবের গোয়েন্দা অনুসন্ধান চলমান। বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  এ প্রসঙ্গে জানতে চাইলে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পরীমনি ছাড়াও বেশ কয়েকজন মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে।

কখনো কাজ, কখনো বা ব্যক্তিগত কারণে আলোচনায় থেকেছেন এই নায়িকা। বুধবার (৪ আগস্ট) বিকালে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। বাসায় অবৈধ মাদক রাখার দায়ে তাকে আটক করা হয়। এ ঘটনার ঠিক আগে ফেসবুক লাইভে আসেন পরীমনি। মুহূর্তেই পুনরায় আলোচনায় চলে আসেন তিনি। এবারের আলোচনার বিষয় মাদক-কাণ্ড!

বোট ক্লাব কাণ্ড 

গত ৯ জুন রাতে বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমনি। এ নিয়ে গত ১৩ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিলে তোলপাড় শুরু হয়। ১৪ জুন উত্তরার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযুক্ত নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদকসহ গ্রেপ্তার করে। এরপর প্রকশ্যে আসে বোট ক্লাবের একটি ভিডিও ক্লিপ। তারপর পরীমনির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তোলে অল কমিউনিটি ক্লাব লিমিটেড। এসব বিষয় নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।

ফুটবলারের সঙ্গে পরীমনির বিয়ে 

ঢাকাই চলচ্চিত্রে পা রাখার আগে এক ফুটবলারকে বিয়ে করেছিলেন পরীমনি। তার সেই স্বামীর নাম ফেরদৌস কবীর সৌরভ। বাড়ি যশোরের কেশবপুর। তিন বছর প্রেম করার পর ২০১২ সালের ২৮ এপ্রিল বিয়ে করেন পরীমনি ও সৌরভ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পরীমনি ও সৌরভের কয়েকটি ঘনিষ্ঠ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পাওয়া যায় বিয়ের কাবিননামার একটি কপি। পরে এ নিয়ে খবরও প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম।  যদিও পুরো বিষয়টি অস্বীকার করেন পরীমনি। এ ঘটনায় দারুণ ক্ষেপেছিলেন এই নায়িকা।

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে দ্বন্দ্ব

‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় পরীমনির। এরপর জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ সিনেমায় কাজ করেন। এই সিনেমার জন্য দু’বছর অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজ করতে পারেননি তিনি। তার গাফিলতির কারণে এ সিনেমার শুটিং ঝুলে গিয়েছিল বলে অভিযোগ তোলে জাজ। এ প্রসঙ্গে পরীমনি সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘সবকিছু এই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে করতে হয়। এটা আমার জন্য খুব কষ্টের অভিজ্ঞতা। কারণ, আমি খুব স্বাধীনচেতা মানুষ। ধরেবেঁধে কোনো কাজ আমাকে দিয়ে করানো সম্ভব না।’

হাসপাতালে মারপিট করে নতুন বিতর্ক 

২০১৯ সালের ৩০ জুন, নগরীর অ্যাপোলো হাসপাতালের ৭ম তলায় একজনকে পিটিয়ে বিতর্কে জড়ান পরীমনি। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানিয়েছিল—ওই ফ্লোরে ৭২০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন পরীমনির নানা। সেখানে আগে থেকেই পরীমনি অবস্থান করছিলেন। এক ব্যক্তি ডাক্তার পরিচয় দিয়ে সেই কক্ষে প্রবেশ করেন। ডাক্তার পরিচয়দানকারী ওই ব্যক্তি নিজেকে পরীমনির প্রেমিক দাবি করে। মোবাইলে কল রেকর্ড দেখিয়ে তিনি প্রমাণ দেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জাড়ান পরীমনি। এক পর্যায়ে ওই আগন্তুককে মারপিট শুরু করেন তিনি। ফিল্মি স্টাইলে তাকে মারতে মারতে কেবিনের বাইরে নিয়ে আসেন। শেষ পর্যন্ত এ ঘটনা থানাপুলিশ পর্যন্ত গড়ায়।

সাংবাদিকের সঙ্গে বাগদান

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের খবর প্রকাশিত হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। শোনা গিয়েছিল, পরের বছর ভালোবাসা দিবসে বিয়ে করবেন তারা। সে বছরের জুনে এক সাক্ষাৎকারে পরীমনি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেন।

৩ টাকার বিয়ে

সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগদান হলেও তা ভেঙে যায়। এরপর ৩ টাকা কাবিনে পরীমনি বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনিকে। ২০২০ সালের ১০ মার্চ গোপনে বিয়ে করেন তারা। পরে গোপন বিয়ের খবর জানান এই যুগল। তারা জানান, নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সখ্য গড়ে ওঠে। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। বিয়ের পর দীর্ঘদিন কেটে যাওয়ার পর পরীমনির স্বামী বা সংসারের কোনো খবর পাওয়া যায় না। এরপর শুরু হয় এই সংসার ভাঙনের গুঞ্জন। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি এই নায়িকা।

পরীমণির বাসায় শত শত মদের বোতল

আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণির বনানীর বাসা থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র‍্যাবের) সদস্যরা।ধর্ষণের অভিযোগে পরী যেদিন গণমাধ্যমকর্মীদের ডেকে বাসায় সংবাদ সম্মেলন করেছিলেন। তখন সাংবাদিকদের সামনে পরীর বাড়িতে বিপুল মদের সংগ্রহ চোখে পড়ে।

সর্বশেষ পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছের‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও এলএসডি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পরীমনিকে নিজেদের হেফাজতে নিয়েছে র‌্যাব। তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার রাজধানীর বনানীর ১৯ নং রোডের ১২ নম্বর বাড়িতে বিকেল ৪টায় এ অভিযান শুরু হয়। আড়াই ঘণ্টার অভিযান শেষে পরীমনিকে আটক করা হয়।

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করেছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

পৃথক অভিযানে রাজধানীর বনানী থেকে আটক চিত্রনায়িকা পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনকে গ্রেফতার দেখিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে র‍্যাব সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র: রাইজিং বিডি, ছবি: অনলাইন থেকে সংগৃহীত

Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরীমনির বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ, যত বিতর্কিত কর্মকাণ্ড

Update Time : ১০:৩০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১