ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

পল্টনে বিএনপির পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ৫৫০ Time View
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে দলের পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) সারা দেশে ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এতে অংশ নিচ্ছেন।
সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৮টার দিকেই বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। তারা ফুটপাতে ও সড়কের পাশে ত্রিপল বিছিয়ে বসে পড়েছেন। সকাল আটটার কিছু পরে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে আসেন। এ সময় মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুকেও সেখানে দেখা যায়।
পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও নেতাকর্মীদের কর্মসূচিতে আসতে বাধা দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এভারকেয়ার হাসপাতালের সিসিউইতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করলেও সে আবেদনে সাড়া দেয়নি সরকার। ফলে বৃহস্পতিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করেন।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচি চলার কথা রয়েছে। একই সঙ্গে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরেও এ কর্মসূচি পালন করবে বিএনপি।
Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পল্টনে বিএনপির পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে

Update Time : ০৩:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১