ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৫০০ পণ্যবাহী ট্রাক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ২৫২ Time View

বড় দুটি ফেরি নষ্ট হওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। পাশাপাশি পাঁচ শ’র বেশি পণ্যবাহী ট্রাক ঘাটে পারের অপেক্ষায় আটকে আছে।

সংশ্লিষ্টরা জানান, গত দুই দিন ধরে এই নৌরুটে চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও এনায়েতপুরী নামে দুটি বড় ফেরি নষ্ট হওয়ায় সেগুলো মেরামতে রয়েছে। এছাড়াও হাসনাহেনা, রজনীগন্ধা ও মাধবীলতা ফেরি তিনটি বিকল হলেও সেগুলোকে সাময়িক মেরামত করে পুনরায় চালানো হচ্ছে। ফেরি কমে যাওয়ায় এবং একসঙ্গে বাস-ট্রাক ও ব্যক্তিগত গাড়ি পারাপার করতে গিয়ে হিমশিমে পড়েছে ঘাট কর্তৃপক্ষ।

Tag :

পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৫০০ পণ্যবাহী ট্রাক

Update Time : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২