চলতি বছরের শুরুতে দাম কমলেও ফেব্রুয়ারিতে বেড়ে যায় এলপিজির দাম। আবার চলতি মার্চে এসে দাম কমলো এলপিজির। প্রতি কেজিতে ৯ টাকা ৫৪ পয়সা কমে মার্চ মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিইআরসি।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে ডলার ও জ্বালানি দামের সংকটের মধ্যে এলপিজির দাম ওঠানামা করছে। এমন পরিস্থিতিতে প্রতিকেজি এলপিজির দাম ১২৪ টাকা ৮৫ পয়সা থেকে কমিয়ে ১১৫ টাকা ৩১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
জানুয়ারি মাসে যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৩২ টাকা, ফেব্রুয়ারি মাসে তা বেড়ে হলো ১ হাজার ৪৯৮ টাকা। একইভাবে কমেছে অটোগ্যাসের দামও। নির্ধারিত নতুন দাম আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
অনলাইন ডেস্ক 




















