ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১২:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৫ Time View

ফরিদপুরের নগরকান্দায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার ভোরে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট নাওডুবি গ্রামের হান্নান মাতুব্বর ও তার ছেলে তুহিন মাতুব্বর।

জানাগেছে এই মানব পাচার চক্রটি বিভিন্ন সময় অবৈধভাবে বিদেশে লোক পাচার করে আসছিল। সর্বশেষ উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে মঈন মাতুব্বর ওরফে ফয়সাল (১৮), ইউনুস শেখের ছেলে সামিউল শেখ (১৯) ও মাজেদ মিয়ার ছেলে নাজমুল মিয়া (২২) কে ইতালিতে পৌছে দিবে বলে লোভ দেয়। এই ফাঁদে পা দেয় অভিভাবক সহ ঐ তিন তরুন। তিন জনকে ইতালি পৌছে দিতে ৩০ লাখ টাকা চুক্তি হয়। চুক্তি মোতাবেক ২৪ লাখ টাকা পরিশোধ করে। বাকী ৬ লাখ টাকা পৌছানোর পর শোধ করবে। গত ১৭ ডিসেম্বর ঢাকা থেকে বিমানযোগে ফয়সাল, নাজমুল ও সামিউলকে নিয়ে যায় লিবিয়ার একটি শহরে। তারপর দ্রæত ইতালি নিয়ে যাওয়া হবে বলে জানায় দালালেরা। এজন্য বাকি ৬ লাখ টাকা রেডি রাখতে বলে। সর্বশেষ ২৭ জানুয়ারি রাত ১০ টার দিকে ফয়সালের সাথে তার কথা হয় তার বাবার। এর পর থেকে আর কোন খোঁজখবর পাওয়া যায়নি তাদের। এ বিষয়ে ফয়সালের বাবা ফারুক মাতুব্বর বাদী হয়ে নগরকান্দা থানায় ১০ জনকে আসামী করে মামলা দায়ের করে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তুহিন মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা এলাকা ও হান্নান মাতুব্বরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

Tag :

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

ফরিদপুরের নগরকান্দায় মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

Update Time : ১২:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২