ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরের ভাঙ্গা ধর্ষণের পর হত্যা করে চাচাতো ভাই ।। নাটক সাজান চাচা

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার একটি মহল্লায় গত শুক্রবার(২৮ জুন) ধর্ষণের পর হত্যা করে পাটখেতে এক কিশোরীর(১৫) মরদেহ ফেলে যাওয়ার ঘটনার জট খুলেছে।প্রেস বিফ্রিংয়ে পুলিশ দাবী করেছে এ ঘটনা ঘটিয়েছে একই মহল্লার বাসিন্দা ওই কিশোরীর চাচাতো ভাই এক কিশোর (১৬)।পুলিশ পরদিন(২৯ জুন) তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছে।

আজ সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিং করে সাংবাদিকদের এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২৮ জুন বিকাল ৫ টার দিকে ভাঙ্গা পৌরসভার একটি মহল্লায় ওই কিশোরী বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। ঐসময়ে তার চাচাতো ভাই(১৬) পুকুর পাড়ে গিয়ে ওই কিশোরীকে মোবাইলে পর্ণ ছবি দেখানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে পুকুরের পাশে থাকা পাটখেতে নিয়ে যায়।সেখানে পর্ণ ছবি দেখানোর পর তাকে ধর্ষণ করে ওই কিশোর।এরপর এ কথা কাউকে বলতে নিষেধ করে সে।

পুলিশ সুপার মোর্শেদ আলম জানান,ধর্ষণের শিকার হওয়ার পর ওই কিশোরী তার চাচাতো ভাইকে জানায়,তাকে ধর্ষণের কথা সে বাড়িতে বাবা-মাকে বলে দেবে।ওই কিশোর বারবার তাকে এ কথা বলতে নিষেধ করে।কিন্তু কথা না শোনায় কিশোরীর পড়নের ওড়না দিয়ে কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করে পাশের রেললাইন ধরে বাড়িতে চলে আসে ওই কিশোর।

পুলিশ সুপার জানান,এমন একটি পাশবিক ঘটনা ঘটিয়ে বাড়িতে এসে ওই কিশোর এ ঘটনা তার বাবা টুকু মাতুব্বরকে(৫০) জানায়।টুকু মাতুব্বর নিজের ছেলেকে তখন গালমন্দ করেন।এরপর ছেলেকে বাচাতে নাটক সাজান তিনি।ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে ধান খেত দেখতে যাওয়ার কথা বলে টুকু মাতুব্বর বিকেল ৫ টার দিকে ঘটনাস্থলে যান।এরপর সেখান থেকে দৌঁড়ে ওই কিশোরীর বাড়িতে এসে তার মাকে জানান,তোমার মেয়ের লাশ পাটক্ষেতের মধ্যে পড়ে আছে।এরপর ওই কিশোরীর স্বজনরা গিয়ে এ অবস্থা দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ সুপার জানান,এ ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ২৯ জুন অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওইদিনই অভিযুক্ত কিশোরকে তার বাড়ি থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) খালিদ মাহমুদ বলেন, গ্রেপ্তার হওয়া ওই কিশোর ঘটনার দায় স্বীকার করে ফরিদপুরের ২ নং আমলী আদালতের বিচারক মারুফ হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুরের ভাঙ্গা ধর্ষণের পর হত্যা করে চাচাতো ভাই ।। নাটক সাজান চাচা

Update Time : ০৫:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪