নির্বাচনী পরবর্তী সহিংসতা রোধে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষযক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ চত্তরে এ মতবিনিময় সভার আয়োজন করেন সালথা থানা পুলিশ।

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রব মোল্যা, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা, বল্লভদি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যার খন্দকার সাইফুর রহমান শাহীন সহ আরো অনেকে।
মাহবুব পিয়াল 





















