ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে নয়ন সরদার নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার দায়ে রাশেদ কবির (৩৪) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৪ জুলাই) দুপুর ১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামি রাশেদ কবির ময়মনসিংহের ত্রিশালের বৈলারচরপাড়া এলাকার ইসমাইল শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় মধুখালীর বড় গোপালদি গ্রামের লুৎফর সরদারের ছেলে নয়ন সরদার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়িতে ফিরে আসেনি সে। পরদিন সকাল সাড়ে ৯ টার দিকে একই উপজেলার রায়পুরের বকসীপুর এলাকার একটি পতিত জমি থেকে নয়নের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ০৯ ফেব্রুয়ারী মধুখালী থানায় নয়নের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করে আদালত। এ রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

Update Time : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪