ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুরে সবুজ মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টায় শহরতলীর বায়তুল আমান আদর্শ অ্যাকাডেমির সামনে এ ঘটনা ঘটে।

সবুজ মিয়া শহরের বায়তুল আমান মহল্লার শহিদুল্লাহর বড় ছেলে। তিনি মোবাইল ফোনে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। রাত পৌনে ১২টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু মেডিক্যালের ২৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক মিজান রহমান জানান, রাত ১১টার দিকে সবুজকে হাসপাতালে আনার পর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তার বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এছাড়া মাথা ও ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১১টা ৪০ মিনিটে মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‌‘রাতে বাড়ি ফেরার পথে বায়তুল আমান এলাকায় সন্ত্রাসীরা সবুজকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে আমি ও  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার হাসপাতালে যাই। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। জড়িতদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Tag :

ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

ফরিদপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২