ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরে ওষুধ ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিল দুবৃর্ত্তরা

মাহবুব পিয়াল, প্রতিনিধি ফরিদপুর, ১ এপ্রিল,শনিবার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের ওষুধ ব্যবসায়ী মুক্তি রাম মন্ডলের (৫০) পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। এসময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে নেওয়ার হয়েছে বলে দাবী করেছে ওই ওষুধ ব্যবসায়ীর।

শুক্রবার (৩১ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় মুক্তি রাম মন্ডলকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়। ওই ব্যবসায়ীর বাড়ি উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর কামারবাড়ি গ্রামে। তার এক ছেলে এক মেয়ে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে সহস্রাইল বাজারের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ী। বাড়ির সামনে পৌঁছালে ৫ থেকে ৬জন দুবৃর্ত্তরা তার রাস্তা রোধ করে তার কাছে থাকা টাকা দিয়ে দিতে বলে। সে টাকা দিতে রাজি না হওয়ায় তার হাত পা বেঁধে মারধর করে এবং তার ডান পায়ের গুড়ালির রগ কেটে দিয়ে তার কাছে থাকা ৫০ হাজার টাকানিয়ে যায়।  আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে তার বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন তাকে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ফরিদপুর পাঠানো হয়।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান বলেন, মুক্তি রাম মন্ডল নামের একজনকে শুক্রবার রাতে হাসপাতালে আনা হয়েছিল। তাকে ফরিদপুর রিফার্ড করা হয়েছে। তার ডান পায়ের এ্যাঙ্কেল জয়েন্ট কাটা ছিল।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওষুধ ব্যবসায়ীর পায়ের রগ কাটার বিষয়টি এখন পর্যন্ত কেউ আমাদের জানায়নি। তবে আমি খোঁজখবর নিচ্ছি। আর এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুরে ওষুধ ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিল দুবৃর্ত্তরা

Update Time : ০১:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩