ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। শনাক্তের হার ৫৬.০৪। একই সময়ে করোনায় মারা গেছেন ১৪ ব্যক্তি। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে শুক্রবার (৯ জুলাই) ‍এ তথ্য জানা গেছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭১টি। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। আক্রান্তের হার ৫৬.০৮। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন। ‍এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০৭ জন।
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৫ এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩২৮ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলায় লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে এ পর্যন্ত ১৫টি মোবাইল কোর্টে ৮৮২টি মামলা করে ৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

Update Time : ১০:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১