ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরে ছয় বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলার পর ধর্ষক মো. কাজল শেখকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি গ্রাম থেকে ধর্ষক কাজল শেখকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাজল শেখ কানখড়দি গ্রামের মো. ছিরু শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে, শিশুটির বাবা আরেকটি বিয়ে করায় তার মায়ের সাথে সে নানা বাড়িতে থাকে। তার মা একটি মিলে শ্রমিকের কাজ করে এবং শিশুটির নানী স্থানীয় একটি ইট ভাটায় কাজ করে। শুক্রবার (১৪ জুন) ওই শিশুটি তার নানীর সাথে ওই ইট ভাটায় গিয়ে খেলছিল। বিকেল ৫ টার দিকে কাজল শেখ তাকে ফুসলিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে গেলে ধর্ষক পালিয়ে যায়। অসুস্থ ওই শিশুটিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ধর্ষণের ঘটনায় শিশুর নানা হাসেম মল্লিক বাদি হয়ে শুক্রবার রাতে স্থানীয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৫।

এর সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর আসামি মোঃ কাজল শেখকে গ্রেফতার করা হয়ে। অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুরে ছয় বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

Update Time : ০১:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪