ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরে বিকাশ কিংবা নগদ প্রতারক চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার

মাহবুব পিয়াল,প্রতিনিধি ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলায় বিকাশ ও নগদ প্রতারক চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছে থেকে বিকাশ ও নগদের প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, ১৪ টি মোবাইল সিমকার্ড ও নগদ ৩৬০০ টাকা জব্দ করা হয়।

রবিবার (১৬ এপ্রিল) দুপুর  ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন তাদের গ্রেফতারে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, ডিবির ওসি মো. রাকিবুল ইসলামসহ প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার মুন্সীরকান্দি এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদরপুর উপজেলার আফসার মুন্সীর কান্দি গ্রামের জালাল বেপারীর ছেলে কামাল বেপারী (২৯), মজিবর মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বর (২৫), আলেপ সরদারের ছেলে মাসুদ সরদার (৪৭) ও একই গ্রামের মজিবর মাতুব্বরের ছেলে সাকিল মাতুব্বর (২৩)।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, গ্রেফতার হওয়া ওই চার ব্যক্তি বিকাশ ও নগদ গ্রাহকদের গোপন পিন নম্বর সংগ্রহ করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে থাকা অর্থ হাতিয়ে নিতেন। এছাড়া তারা নিজেদেরকে বিকাশ কিংবা নগদ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুরে বিকাশ কিংবা নগদ প্রতারক চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার

Update Time : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩