হাড়কাপানো প্রচন্ড শীতে ফরিদপুরের অসহায় দরিদ্র মানুষ যখন কাতর। ঠিক সেই মুহূর্তে ফরিদপুরের সদর উপজেলার তিনটি ইউনিয়নের অসহায়-দরিদ্র দেড় হাজার পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার অম্বিকারপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি এফবিসিসিআই এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) ও বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোঃ খায়ের মিয়া। এসময় উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামচুল আলম চৌধুরী, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান বারি চৌধুরী প্রমূখ।
অপরদিকে দুপুরে কৃষ্ণনগর ও কানাইপুর ইউনিয়নেও শীতবস্ত্র বিতরণ করেন তারা।
ড. যশোদা জীবন দেবনাথ ও মোঃ খায়ের মিয়ার অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরন করা হলো।#
মাহবুব পিয়াল 






















