ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরে সাবান নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রাণ গেল এক মুসল্লীর

মাহবুব পিয়াল,ফরিদপুর :ফরিদপুরের গোসল করতে যাওয়ার সময় সাবান নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক মুসল্লীর কাঠের চেলার আঘাতে আব্দুল জলিল মোল্যা (৭০) নামে অপর আরেক মুসল্লী নিহত হয়েছেন। নিহত জলিল মোল্যা জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত হামিদ মোল্যার ছেলে।

বুধবার (২৬ জুলাই) দুপুর ১ টার দিকে ফরিদপুর শহরের বদরপুর মারকাজ মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আ: মান্নান মুন্সি (৭৫) নামের এক মুসল্লীকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। আটক মান্নান মুন্সি জেলা সদরের ডোমরাকান্দি এলাকার মৃত ছাদেক আলী মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, যোহরের নামাজ পড়ার পূর্বে গোসল করতে যাওয়ার সময় শহরের বদরপুর তাবলিগই মারকাজ মসজিদের উত্তর পাশের বারান্দায় আ: মান্নান মুন্সির সঙ্গে জলিল মোল্যার গোসলের সাবান নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় মসজিদের উত্তর পাশের বারান্দায় থাকা কাঠের চেলা দিয়ে জলিল মোল্যার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন মান্নান মুন্সি। এসময় ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যু জলিল মোল্যার। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আ: মান্নান মুন্সি (৭৫) নামের এক মুসল্লীকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ জব্বার বলেন, মরদেহের পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুরে সাবান নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রাণ গেল এক মুসল্লীর

Update Time : ০৫:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩