খোন্দকার ইয়াকুব আলী : গুমের শিকার ব্যক্তিদের স্নরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মৌন মিছিল বের করে।মিছিলের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দারেছ আলী ঈছা। মিছিলটি ফরিদপুর জেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে একটি বিশাল মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে গোল পুকুর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে করে।

এখানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ ফ এম কাইউম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ন আহ্বায়ক এম কে আক্তার টুটুল, বিএনপির সদস্য নিতাই রায়, বিএনপি নেতা সাব্বির আহমেদ খান, যুবদলের সভাপতি রাজীব হোসেন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলাম,ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খোন্দকার ইয়াকুব আলী 






















