ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্মেলনে গ্রেফতার

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের কর্মীসভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি হত্যা মামলায় অনুকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন। ২০২২ সালের ৪ জুলাই ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লা (২৮) নামে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হন। সে মামলার প্রধান আসামি করা হয় আদনান হোসেন অনুকে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সবুজ হত্যার ঘটনাটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। সে মামলার অনেক আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি অনু পলাতক ছিলেন। জেলা ছাত্রদলের সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন রাতে বায়তুল আমান বটতলা এলাকায় দুর্বৃত্তরা সবুজকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০২২ সালের ৬ জুলাই তার বাবা শহীদ মোল্লা হত্যা মামলা করেন। এ মামলায় আদনান অনুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮-১০ জনকে।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্মেলনে গ্রেফতার

Update Time : ১১:০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪