ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজাপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ​হতাহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

এছাড়া দুর্ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ​বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ পরিদর্শক বানিউল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানয়ীরা জানান, হানিফ এন্টারপ্রাইজ নামক বাসটি বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জমুখী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশার চালক ও ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর বাসটি আটক করে হাইওয়ে পুলিশ।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পর বাসটির চালক গাড়ি থেকে দ্রুত নেমে চলে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু

Update Time : ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২