ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমন ও জনসভা ঘিরে কক্সবাজার জুড়ে বইছে উৎসবের আমেজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • ২৪০ Time View
আওয়ামী লীগের সমাবেশ ঘিরে কক্সবাজার জুড়ে বইছে উৎসবের আমেজ। পর্যটন নগরীতে আসবেন শেখের বেটি শেখ হাসিনা। তাকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছেন জেলার মানুষজন। তাই নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমন ও আওয়ামী লীগের জনসভা ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে গোটা শহর।
বুধবার (০৭ ডিসেম্বর) সকালে হেলিকপ্টারে চড়ে কক্সবাজার সফরে আসবেন বর্তমান সরকার প্রধান। যোগ দেবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। অংশ নেবেন নৌ-বাহিনীর একটি অনুষ্ঠানে।
জানা গেছে, ১০টায় কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে প্রথমবারের মতো বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের নৌ-বাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক ফ্লিট রিভিউ আয়োজনে অংশ নেবে আটাশ দেশের ৪৩ যুদ্ধ জাহাজ, দুটি বিএন এমপিএ ও চারটি বিএন হেলিকপ্টার। আয়োজনটি করেছে বাংলাদেশে নৌ-বাহিনী।
বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন টানা তিনবারের প্রধানমন্ত্রী। জনসভা থেকে তিনি প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার জেলার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। একইসঙ্গে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন আওয়ামী লীগ সভাপতি।
জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সরকার প্রধানের অংশ গ্রহণে জনসমাগম হবে ব্যাপক। আশা করা হচ্ছে, কয়েক লাখ মানুষ এ আয়োজনে অংশ নেবেন।
Tag :

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমন ও জনসভা ঘিরে কক্সবাজার জুড়ে বইছে উৎসবের আমেজ

Update Time : ০৪:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২