ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বঙ্গোপসাগরের আন্দামানের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৫৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ৩৩৪ Time View

বিদায় নিয়েছে বর্ষা। শীত আসন্ন। এরইমধ্যে হঠাৎ বৃষ্টি। তাও আবার টানা তিন দিন। এতে করে রাজধানীর প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আমেজ। আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপের কারণে আবহাওয়ার এই দশা আজ সোমবারও থাকতে পারে।

তবে, আগামীকাল মঙ্গলবার সকালে ঝলমলে রোদের দেখা পাওয়া যেতে পারে। কিন্তু দুই-তিন দিনের মধ্যে এমন পরিস্থিতিও বদলে গিয়ে আবারও মেঘ আর দমকা হাওয়া শুরু হতে পারে। কারণ, বঙ্গোপসাগরের আন্দামানের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

ওই নিম্নচাপের সঙ্গে আরেকটি বড় মেঘমালাও যুক্ত হয়ে বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে আসছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো আবহাওয়া অফিস থেকে নিশ্চিত করা হয়নি। আরও দুই একদিন পর সেটা বোঝা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট এর আগের নিম্নচাপটি ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের স্থলভাগে উঠে গিয়ে গতকাল রোববারও স্থল লঘুচাপ আকারে ছিল। ফলে এর প্রভাবে সৃষ্টি হওয়া বিস্তৃত মেঘমালা বাংলাদেশ ও ভারতের ভূখণ্ডের আকাশ থেকে সরছে না। যে কারণে সারা দিন আকাশ মেঘলা ও থেমে থেমে বৃষ্টি ঝরছে।

আবহাওয়ার পূর্বাভাস

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

উল্লেখিত সময়ে দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে উল্লেখ করে পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্য-আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

বঙ্গোপসাগরের আন্দামানের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে

Update Time : ০৬:৫৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১