ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের কন্যা সুহানার

  • বিনোদেন ডেস্ক
  • Update Time : ০৫:২০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ৩৩৯ Time View

বাবার পথ ধরে মেয়েও হাজির হচ্ছেন রূপালি পর্দায়। এবার বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের কন্যা সুহানা খানের। স্বনামধন্য পরিচালক জোয়া আখতারের ছবিতে দেখা যাবে তাকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অনেক দিন ধরেই সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। অবশেষে সেই ইচ্ছাপূরণ হতে চলেছে তার। একটি আন্তর্জাতিক কমিক গল্পকে পর্দায় রূপ দিতে চলেছেন জোয়া। সেটি হলো ‘আর্চি’ কমিক্সের গল্প। ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সুহানা। ফলে ইতিমধ্যেই সেটির প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুহানা। শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে ছবিটি।

অনেক দিন ধরেই ছবিটির কেন্দ্রীয় চরিত্রের জন্য আদর্শ অভিনেতাকে খুঁজছিলেন জোয়া। এরপরে তার মনে হয়েছে সুহানাই এই চরিত্রের জন্য উপযুক্ত। টিনএজারদের নিয়ে তৈরি হচ্ছে এই গল্প। সুহানা ছাড়া আরও অনেক কিশোর-কিশোরীকে প্রয়োজন এই ছবির জন্য। অডিশনের কাজ চলছে পুরোদমে।

ইতিপূর্বে বেশ কয়েকটি শর্টফিল্মে কাজ করেছেন সুহানা। কিন্তু ‘আর্চি’ কমিক্সের এই গল্পটি বলিউডে তাকে অভিনেত্রী হিসেবে লাইমলাইট এনে দেবে বলে ধারণা করা হচ্ছে। ছবির চিত্রনাট্য নিয়ে এখনো কাজ চলছে। সেটি চূড়ান্ত হওয়ার পরই সুহানা ও শাহরুখ ঠিক করবেন সুহানা ছবিতে অভিনয় করবেন কি না।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের কন্যা সুহানার

Update Time : ০৫:২০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১