ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেল শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পাঠান’

অবশেষে নানা জটিলতার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেল শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পাঠান’। সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। ফলে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ প্রদর্শনের আর কোনো বাধা থাকল না।

অনন্য মামুন বলেন, সেন্সর ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।

বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট ছবি ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির ওপরে ব্যবসা করা ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এ ছবি এ দেশের বড় পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। অবশেষে সেই চেষ্টার সাফল্য এলো।

এরই মধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। এরপরও আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে মামুন বললেন, পাঠান হচ্ছে বড় পর্দায় দেখার মতো ছবি। ওটিটিতে দেখলেও হলের দর্শকরা এটা দেখতে মুখিয়ে আছেন।

শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া হয়েছে কিছু দিন আগে। তারই পরিপ্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পাচ্ছে দেশে।

২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। তখন থেকে ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকরা সিনেমা হলে দেখার জন্য মুখিয়ে ছিলেন। হলমালিকরাও ‘পাঠান’ চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেল শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পাঠান’

Update Time : ০৬:১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩