ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৮ ও ৯ ডিসেম্বর

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ ও ৯ ডিসেম্বর। এ সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনটির গঠনতান্ত্রিক অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ নভেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

একই সংবাদ সম্মেলনে ছাত্রলীগের অন্যতম ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, ৩ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিলো। পরে তা আবার স্থগিত করা হয়। দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়েছিল।

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। একই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।

পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে।

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে তারা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৮ ও ৯ ডিসেম্বর

Update Time : ১২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২