ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের মোংলা বন্দরে বিদেশী জাহাজের ধাক্কায় ডুবে গেছে কার্গো, ৩ নাবিক নিখোঁজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ৩৪৩ Time View

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লাবোঝাই একটি বলগেট (কার্গো) ডুবে গেছে। চ্যানেলটির হাড়বাড়িয়ার ৯ নম্বর এ্যাংকরে থাকা একটি বিদেশী জাহাজ থেকে কয়লাবোঝাই করে ছেড়ে আসার পর সেলিং হওয়া অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে বলগেটটি ডুবে যায়। তবে এ ঘটনায় হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারক প্রতিষ্ঠান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, জাহাজের সাথে ধাক্কা লেগে যে বলগেটটি ডুবেছে সেটি সম্পূর্ণ বেআইনিভাবে পণ্য পরিবহণ করছিল। কারণ এক হ্যাজবিশিষ্ট বলগেট ডিজি শিপিং থেকে নিষিদ্ধ। এ বলগেট বালু ছাড়া অন্য কোনো পণ্য পরিবহণ করতে পারবে না। এটির (বলগেট) বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। বলগেটটির চলাচলে নিজস্ব কোনো যোগাযোগ (যান্ত্রিক বার্তা আদান-প্রদাণ) ব্যবস্থা নেই। ফলে বলগেটটি জানেও না যে ওই সময়ে মার্চেন্ট শিপ মুভমেন্ট হচ্ছিল, তাই দুটি বিদেশী জাহাজ সেলিং হয়ে যাওয়ার সময় একটির পিছনের অংশে ধাক্কা খেয়ে সেটি ডুবে যায়।

এর আগে গত ৮ অক্টোবর সার নিয়ে বন্দরের পশুর নদীতে ও ৯ অক্টোবর পাথর নিয়ে ফেয়ারওয়ে বয়া এলাকায় দুটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। ফলে বন্দরের বার বার কার্গো ডুবির ঘটনায় বন্দর ব্যবহারকারীরা এক অজানা আতঙ্কে রয়েছে বলে জানান স্থানীয় এক ব্যবসায়ী।

Tag :

বাগেরহাটের মোংলা বন্দরে বিদেশী জাহাজের ধাক্কায় ডুবে গেছে কার্গো, ৩ নাবিক নিখোঁজ

Update Time : ০৪:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১