ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের তিন সদস্যর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার, নিখোজ ১ জন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ৩৩৭ Time View

বান্দরবান সদরের সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়া থেকে পাহাড়ের মাটি ধসে পড়ে নিখোঁজ একই পরিবারের তিন সদস্যর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

এ দুজন হলেন- বাজেরুং ত্রিপুরা (১২) এবং অপরজন প্রদীপ ত্রিপুরা (৭) । তারা সম্পর্কে ভাইবোন।

তবে এখনো নিখোঁজ আছেন মা কৃষ্ণাতি ত্রিপুরা (৪৪)। ওই ঘটনায় আহত হন কৃষ্ণাতির ছোট বোন রাংকাতি ত্রিপুরা।

বৃহস্পতিবার সকালে পাহাড়ি ঝিড়ি থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধারে কাজ করছেন স্থানীয়, পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা।

৩নং সদর ইউনিয়ন পরিষদের সদস্য জগদীশ ত্রিপুরা জানিয়েছেন, গতকাল বিকেল থেকে ভারী বর্ষণ হচ্ছিল। জুমের কাজ শেষে বিকেলে মা, মেয়ে ও ছেলে ঝিড়ির পাশে থাকা পানির ট্যাংক থেকে গোসল করছিলেন।

গোসল শেষে ঝিড়িতে প্রবল স্রোত থাকায় পার হয়ে বাড়িতে যেতে পারছিলেন না। পানির স্রোত থেকে রক্ষা পেতে তারা ঘাটের পানির ট্যাংকের পাশে দাঁড়ান। এ সময় হঠাৎ ট্যাংকের ওপর পাহাড় ধসে তিনজনই নিখোঁজ হন।

রাংকাতি ত্রিপুরা ট্যাংক থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন।

সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়াটি বান্দরবান-চিম্বুক সড়কে জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।

রাতেই রেডক্রিসেন্টের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে ঝিড়ির আশপাশে খোঁজ শুরু করেন।

আজ সকালে স্থানীয়রা ঝিড়ির কাছ থেকে শিশু বাজেরুং ত্রিপুরার মরদেহ খুঁজে পান। আরেক শিশু প্রদীপ ত্রিপুরার মরদেহ খুঁজে পান সাঙ্গুনদীর মোহনায়।

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহাগ রানা জানিয়েছেন, ভাইবোনের লাশ পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত আছে।

দুপুর ১২টা নাগাদ উদ্ধার তৎপরতা সম্পর্কে জানাতে গিয়ে বান্দরবান ফায়ার স্টেশন কর্মকর্তা নাজমুল আলম জানিয়েছেন, মা এখনো নিখোঁজ আছে। দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের তিন সদস্যর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার, নিখোজ ১ জন

Update Time : ০৭:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১