ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে দিনভর সংঘর্ষে আটক ১৪৯ নেতাকর্মী, ৩১ পুলিশ সদস্য আহত

বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ১৪৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৩১ জন সদস্য আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শনিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত দলটির ১৪৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো থানায় মামলা হয়নি।

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সংঘর্ষের ঘটনায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৩১ পুলিশ সদস্য চিকিৎসাধীন।

ডিসি ফারুক হোসেন বলেন, আজকের কর্মসূচির জন্য বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর কোনো আবেদন করেনি। ফলে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যম ও বিএনপিকে জানানো হয় আজকের কর্মসূচির অনুমতি না দেয়ার বিষয়টি। অনুমতি না দেয়ায় আজকের কর্মসূচিটি ছিল বেআইনি। যখন বিএনপি ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে গাড়িতে আগুন, গাড়ির গতিরোধ, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর অতর্কিতভাবে তারা আক্রমণ চালায়।

এ আক্রমণে ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনার মেহেদী হাসানসহ ৩১ পুলিশ সদস্য আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যান্য হাসপাতালে আরও অনেক পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেন। পুলিশের ওপর আক্রমণ ঠেকাতে ও গাড়িতে অগ্নিসংযোগ থেকে নিবারণের জন্য তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়৷ তারা পুলিশের ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে, প্রায় ২০টির মতো গণপরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা। এ পরিপ্রেক্ষিতে তাদের ওপর বল প্রয়োগ করা হয়৷

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে দিনভর সংঘর্ষে আটক ১৪৯ নেতাকর্মী, ৩১ পুলিশ সদস্য আহত

Update Time : ০৫:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩