ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশসহ পরবর্তী করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ২৭৪ Time View

চলমান রাজনীতির উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশসহ পরবর্তী করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসছে দলটির স্থায়ী কমিটি।

আজ শুক্রবার সকাল ১১টায় ভার্চুয়ালি এই বৈঠক হবে। বৈঠকে দেশের বাইরে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সভাপতিত্ব করার কথা রয়েছে।

এর আগে, শুক্রবার ভোররাত ৩টার দিকে ‘ডিবি পুলিশের’ একটি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এ ঘটনার পরই জরুরি বৈঠক ডাকল বিএনপির স্থায়ী কমিটি।

দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশসহ পরবর্তী করণীয় নিয়ে আমরা স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেব।

ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যকে গ্রেপ্তারে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বৈঠক ডেকেছেন।

Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশসহ পরবর্তী করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসছে

Update Time : ০৬:১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২