ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে বিদেশে নিতে রাষ্ট্রপতির কাছে আবেদন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ৩৫৭ Time View
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে তাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের আদেশ দিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে আবেদন করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ।
সোমবার পাঠানো আবেদনের বিষয়টি আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ ও অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।
আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে সাবেক একজন প্রধানমন্ত্রীকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের আদেশ দেওয়ার ক্ষমতা আপনার আছে। যে ক্ষমতা সংবিধান আপনাকে দিয়েছে। দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবন রক্ষায় সংবিধানের ৪৯ অনুচ্ছেদ প্রয়োগ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে, বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণ করে বাঁচার সুযোগ দিন।
রাষ্ট্রপতির কাছে আবেদন করা আইনজীবীরা হলেন অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু,  ড. মো. হামিদুর রহমান রাশেদ, আকবর হোসেন, মুহিত জোবায়ের, নাজমুল হাসান, হেমায়েত উদ্দীন বাদশা, শওকতুল হক, ওবায়দুল হাসান, এমাদুল হক এবং অ্যাডভোকেট মোস্তাক আহমেদ।
Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে বিদেশে নিতে রাষ্ট্রপতির কাছে আবেদন

Update Time : ০৫:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১