ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ; সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ২৯২ Time View

পৌষের প্রথম সপ্তাহেই জেঁকে বসেছে শীত। দেশের বেশ কয়েকটি জেলায় এখন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। সারা দেশে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও নেমে আসছে। হাড়কাঁপানো শীতে নাজুক হয়ে পড়েছে দরিদ্র ও শ্রমজীবি মানুষের জীবনযাপন। তীব্র কুয়াশা ও ঠাণ্ডায় মাঠের ফসল নিয়ে চিন্তিত হয়ে পড়েছে কৃষকরাও। চলতি মৌসুমে দেশের সর্বনি¤œ তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা বিস্তারলাভ করতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস ও যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২, ময়মনসিংহে ১৩ দশমিক ৩, চট্টগ্রামে ১৬ দশমিক ৪, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহীতে ৯ দশমিক ৪, রংপুরে ১১ দশমিক ৪, খুলনায় ১১ দশমিক ৬ এবং বরিশালে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল ও অতিদরিদ্র মানুষের দুর্ভোগ এখন চরমে। গতকাল চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মৌসুমে এটিই জেলার সর্বনি¤œ তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহের কারণে কমেনি শীতের দাপট। ফলে বেকায়দায় রয়েছে এ অঞ্চলের মানুষ। এখন পর্যন্ত দেশের সর্বনি¤œ তাপমাত্রার রেকর্ড ৭ ডিগ্রি সেলসিয়াস এবং তা গতকাল ছিল চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৪ ও সকাল সোয়া ১০টায় ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে তীব্র শীতে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো। গতকাল ভোরে এলাকার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের সামনে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নি¤œআয়ের মানুষকে। জেলা সদরের রিকশাচালক মাসুম বলেন, আজ প্রচণ্ড শীত লাগছে। ঠাণ্ডার জন্য রিকশা চালানো যাচ্ছে না। হাত ও পায়ের পাতা মনে হচ্ছে বরফ হয়ে যাচ্ছে। পেটের দায়ে বাড়ি থেকে বের হলেও প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না। তবে কুয়াশা ও শীত বাড়ার সঙ্গে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়বে।

Tag :

বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ; সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি

Update Time : ০৪:০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১