ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ৮০-৯০ টাকা পর্যন্ত কমেছে

ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ৮০-৯০ টাকা পর্যন্ত কমেছে। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০-১৯৫ টাকা নির্ধারণের পরেই বাজারে এমন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়, যা গতকাল সোমবার ছিল ২২০ থেকে ২৩০ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ২০ টাকা। এ দাম রোজা শুরুর আগের দিন (২৩ মার্চ) ৩০০ টাকা ছুঁই ছুঁই করছিল।
ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিদিন বাজারে মুরগির দাম কমছে। করপোরেট কোম্পানিগুলো দাম কমিয়ে দেওয়ার কারণে প্রান্তিক খামারে মুরগির দাম আরও বেশি কমেছে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ দাম আরও কমতে পারে।
এদিকে, ব্রয়লারের নিম্নমুখী দামের কারণে সোনালি মুরগির দামও কিছুটা কমেছে। বর্তমানে সোনালি মুরগি প্রতি কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও সোনালি মুরগির দাম ৪০০ টাকা ছুঁই ছুঁই করছিল।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দরদাম করে কিনলে মুরগি বিক্রেতার চাওয়া দামের থেকে আরও ৫-১০ টাকা কবে কেনা যাচ্ছে। অধিকাংশ দোকানে ব্রয়লার প্রতি কেজি ২১০ টাকা চাওয়া হচ্ছে।
মহল্লার কিছু দোকানে এখনো মুরগি বাড়তি দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো দোকানে প্রতি কেজি ব্রয়লার ২২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ৮০-৯০ টাকা পর্যন্ত কমেছে

Update Time : ০৪:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩