ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ভারতজুড়ে তীব্র দাবদাহের সতর্ক বার্তা দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ

ভারতজুড়ে তীব্র দাবদাহের সতর্ক বার্তা দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। দেশটির উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের অধিকাংশ অংশে চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। তারপর থেকে আবহাওয়ায় ‘বড় ধরনের কোনো পরিবর্তন’ হবে না বলে জানিয়েছে তারা।

বুধবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারগুলোর মুখ্যমন্ত্রীদের বলেন, দেশে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর স্বাভাবিক সময়ের চেয়ে আগেই বৃদ্ধি পাচ্ছে।

সাধারণত মে-জুনে ভারতে দাবদাহ নিয়মিত ঘটনা হলেও চলতি বছর মার্চেই উচ্চ তাপমাত্রাসহ গ্রীষ্ম শুরু হয়ে যায়। এবার মার্চের সর্বোচ্চ গড় তাপমাত্রা ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। ওই মাস থেকেই দাবদাহ দেখা দিতে শুরু করে।

আবহাওয়া বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট জানিয়েছে, চলতি বছরের আগাম দাবদাহে প্রায় ১৫টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকী মনোরম তাপমাত্রার জন্য পরিচিত হিমাচল প্রদেশও এর বাইরে ছিল না।

আসছে সপ্তাহে রাজধানী দিল্লিতে পারদ ৪৪ সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আইএমডির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা নরেশ কুমার চলতি দাবদাহের জন্য স্থানীয় বায়ুমণ্ডলীয় কারণগুলোকে দায়ী করেছেন।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

ভারতজুড়ে তীব্র দাবদাহের সতর্ক বার্তা দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ

Update Time : ০৭:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২