ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনপুরে জাহিন টেক্সটাইলের আগুন নিয়ন্ত্রণে এসেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ২৮৩ Time View
নারায়ণগঞ্জে বন্দরের মদনপুরে জাহিন টেক্সটাইলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের চেষ্টায় প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
উপজেলার মদনপুরের বাসস্ট্যান্ড এলাকার ওই কারখানায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। রাত প্রায় ৯টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত চারটি ভবনে তল্লাশি চালানো হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সোনারগাঁও, বন্দর ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঢাকা থেকে আরও ৬টি ইউনিট পাঠানো হয়।
কারখানার শ্রমিকদের সরদার জসিম মিয়া বলেন, শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটি ছিল তাই কারখানা বন্ধ ছিল। তবে কয়েকটি ইউনিটে কাজ চলছিল।
কারখানার ৫ নম্বর ইউনিটের শ্রমিক মাসুম বিল্লাহ বলেন, কারখানার নিট সেকশন বন্ধ কিন্তু ফিনিশিং ও ওপেন সেকশনে কাজ চলছিল। কারখানার ৫ নম্বর ইউনিটে কাজ করা অবস্থায় হঠাৎ দেখি ওপর তলায় আগুন জ্বলছে। প্রথমে দ্বিতীয় তলায় আগুন লাগে। এর পর দেখি ওপরের দিকে উঠতে শুরু করেছে। তারপর ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, চারটি দোতলা ভবনে আগুন ছড়িয়ে যায়। কারখানার পরিসর বড় হওয়ায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীদের বেগ পেতে হয়।
তবে কারখানা বন্ধ থাকার কারণে ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েননি তা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
জাহিন নামের এই প্রতিষ্ঠানটির স্পিনিং মিলে ২০২১ সালের ২০ জানুয়ারি আগুন লেগেছিল।
Tag :

মদনপুরে জাহিন টেক্সটাইলের আগুন নিয়ন্ত্রণে এসেছে

Update Time : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২