ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

মাধ্যমিকে আলাদা বিভাগ থাকবে না ২০২২ সাল থেকে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • ৬৩২ Time View

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকছে না। সব শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়ে ১০ বছর পড়বে।

গতকাল বৃহস্পতিবার সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাসের জন্য সংসদে তোলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সে সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম ২০২২ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে।

পরে সামরিক শাসনামলে প্রণীত মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ বাতিল করে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০’ জাতীয় সংসদে পাস হয়। বিরোধী দলের সদস্যদের দেওয়া জনমত যাচাই–বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এত দিন ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুসারে মাদ্রাসা শিক্ষা বোর্ড চলছিল। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসনামলে প্রণীত যেসব আইন বা অধ্যাদেশের এখনো প্রয়োজন রয়েছে, সেগুলোকে পরিমার্জন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। সে জন্য এ আইন করা হচ্ছে।

ছবি: সংগৃহীত

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

মাধ্যমিকে আলাদা বিভাগ থাকবে না ২০২২ সাল থেকে

Update Time : ০৭:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০