ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • ৩১২ Time View

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে এই তথ্য জানান।

প্রথমে মঙ্গলবার ‍দুপুরের দিকে তিনি জানিয়েছিলেন কেবল মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম করোনায় ‍আক্রান্ত হয়েছেন। পরে বিকেলে তিনি নিশ্চিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

শায়রুল কবির খান বলেন, গতকাল (সোমবার) রাতে মহাসচিবের স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আর মহাসচিব করোনার উপসর্গ নিয়ে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। তাঁর করোনা পরীক্ষার ফল আসে আজ দুপুরের পর। সেখানে তার করোনা পজিটিভ আসে।

বিএনপির শীর্ষনেতাদের মধ্যে গত বছরের ১১ এপ্রিল করোনা শনাক্ত হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সে সময় সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুসে পাঁচ শতাংশ সংক্রমণ পাওয়া গিয়েছিল। ওই সময় খালেদা জিয়া ছাড়াও তার বাসার আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হন। ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। তবে নভেম্বরের মাঝামাঝি আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেই থেকে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

খালেদা জিয়ার আগে করোনা আক্রান্ত হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত বছরের ১৭ মার্চ করোনা আক্রান্ত হন তিনি। পরদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রায় এক মাস পর ১৬ এপ্রিল তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন

Update Time : ১২:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২