ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কাটলেও শীতের তীব্রতা কমেনি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ৩০০ Time View

দেশের বিভিন্ন অঞ্চলে দুদিন ধরে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কাটলেও শীতের তীব্রতা কমেনি।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যান্য স্থানের মধ্যে ময়মনসিংহে ১৩ ডিগ্রি, সীতাকুণ্ডে ১১.৪ ডিগ্রি, সিলেটে ১০.৬ ডিগ্রি, ঈশ্বরদীতে ১১ ডিগ্রি, রাজারহাটে ১০.৫ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ১১.৪ ডিগ্রি ও বরিশালে ১২.২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

চলতি মৌসুমে ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদরা বলছেন, গাণিতিক হিসাবে শৈত্যপ্রবাহ না থাকলেও বেশ কুয়াশা, মেঘলা আকাশ ও উত্তরী হাওয়ায় তাপমাত্রা কমেছে। এতে শীতের অনুভূতি কমছে না।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আর আগামী ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অফিস বলছে, সোম থেকে বুধবার এ তিন দিন শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ সময় গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ছিল।

আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান জানান, টানা তিন দিন বয়ে যাওয়ার পর শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কেটে যাচ্ছে। কোথাও কোথাও ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের সব নদ-নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬

মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কাটলেও শীতের তীব্রতা কমেনি

Update Time : ০২:৫৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১