ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

মৌলভীবাজারে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৬ Time View
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশিচত করেছেন কুলাউড়ার স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন।
প্রত্যক্ষদর্শী মো. মামুন বলেন, ভাটেরা হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে ট্রেনের সঙ্গে একটি নোয়া গাড়ির সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ওসমানী হাসপাতলে পাঠানো হয়েছে।
Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

মৌলভীবাজারে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

Update Time : ০৯:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১