ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

যশোরে স্মরণকালের বড় সমাবেশে বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ২৫৯ Time View

যশোরে স্মরণকালের বড় জনসমাবেশ ঘটাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ সামবেশ অনুষ্ঠিত হবে। ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাপরবর্তী সময়ে যশোরের জনসভাই হবে ঢাকার বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচি।

আওয়ামী লীগ সূত্র জানায়, জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল।

একই স্টেডিয়ামে প্রায় ৫০ বছর পর জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি চলছে স্থানীয় পর্যায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় শোডাউন দিতে চায় ক্ষমতাসীনরা। বিএনপি বিভাগীয় সমাবেশের বিপরীতে জনসভাটি রীতিমতো মহাসমুদ্রে রূপ দিতে চায় আওয়ামী লীগ।

এ জনসভা সফল করতে আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক কাজ করছেন। এছাড়াও ইতোমধ্যে যশোরে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

যশোরে স্মরণকালের বড় সমাবেশে বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২