ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রংপুরে বিএনপির সমাবেশস্থলে মানুষের ঢল নেমেছে

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • ২৬০ Time View

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হবে দুপুর ২টায়। তার আগেই সমাবেশস্থল নগরীর ঈদগাহ মাঠে মানুষের ঢল নেমেছে। সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। শনিবার (২৯ অক্টোবর) ভোর থেকেই কানায় কানায় ভরে উঠছে নগরীর ঈদগাহ মাঠ।

পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে এসেছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর ঈদগাহ মাঠ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠছে। দলীয় প্রতীক ধানের শীষ ছাড়াও ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে আসা নেতাকর্মীরা এখন সমাবেশ শুরুর অপেক্ষা করছেন।

বিএনপি বলছে, লাখো মানুষের সমাগম হবে আজকের এই মহাসমাবেশে। তবে এই সমাবেশে কোনো ধরনের বাধা দিলে তার রাজনৈতিকভাবে জবাব দেবেন তারা।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির কেন্দ্রীয়-স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। এরই মধ্যে রংপুরে বিভিন্ন হোটেলসহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়েছেন তারা।

এদিকে রংপুরে বিএনপির গণসমাবেশের আগে গতকাল থেকে চলা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রভাব পড়েছে গাইবান্ধা, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার যাত্রীদের ওপর। বাস না পেয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, ভ্যানসহ ছোট গাড়িতে করে গন্তব্যে যায়। গণসমাবেশে যাত্রীদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

রংপুরে বিএনপির সমাবেশস্থলে মানুষের ঢল নেমেছে

Update Time : ০৭:৫৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২