দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
করোনা পরিস্থিতি মোকাবিলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।
প্রসঙ্গত করোনা পরিস্থিতি মোকাবেলায় পবিত্র রমজানে তারাবিহর নামাজ মসজিদের পরিবর্তে ঘরে পড়ার জন্য মুসল্লিদের আহ্বান জানিয়েছে সরকার।
অনলাইন ডেস্ক 




















