রাজধানীর পুরান ঢাকার প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (০৯ নভেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। আমাদের নয়টি ইউনিট প্রায় সোয়া দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং আমরা এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাইনি।
আরে আগে, বিকেল সাড়ে চারটার দিকে চকবাজারের এসকে টাওয়ারের ছয়তলা ভবনের তিনতলায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
অনলাইন ডেস্ক 




















