ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

রাশিয়া দাবি ইউক্রেনের মারিউপোল শহরে দেশটির সহস্রাধিক সেনা আত্মসমর্পণ করেছে

রাশিয়া দাবি করেছে যে ইউক্রেনের মারিউপোল শহরে দেশটির সহস্রাধিক সেনা তাদের কাছে আত্মসমর্পণ করেছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর-জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে দেশটির একহাজার ২৬ জন সেনা আত্মসমর্পণ করেছে। এসব ইউক্রেনীয় সেনারা দেশটির ৩৬তম মেরিন ব্রিগ্রেডের অন্তর্ভুক্ত। তারা মারিউপোল শহরের একটি স্টিল কারখানায় আত্মসমর্পণ করেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আত্মসমর্পণ করা এসব ইউক্রেনীয় সেনাদের মধ্যে ১৬২ জন অফিসার, ৪৭ জন নারী সেনা ও ১৫১ জন আহত সেনা আছেন। আহত ইউক্রেনীয় সেনাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ এ আত্মসমর্পণের বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু তিনি এক টুইটে বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে দেশটির ৩৬তম মেরিন ব্রিগ্রেডের সেনারা একটি ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপের কথা বলেছিল।

গত ফেব্রুয়ারি মাস থেকেই ইউক্রেনের মারিউপোল শহর অবরোধ করে রেখেছে রুশ সেনারা। এসব রুশ সেনারা এখন বিভিন্ন সঙ্কটের মধ্যে পড়ার পরেও মারিউপোল শহর অবরোধ থেকে পিছু হটেনি।

সূত্র : আল-জাজিরা, স্টার ট্রিবিউন

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

রাশিয়া দাবি ইউক্রেনের মারিউপোল শহরে দেশটির সহস্রাধিক সেনা আত্মসমর্পণ করেছে

Update Time : ০২:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২