ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৬

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ৩৪৪ Time View
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা কাম্পে পাহাড় ধসে পাঁচজন নিহত হয়েছে। এ সময় এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনাটি ঘটে।
অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের অধিকাংশই শিশু বলে জানা গেছে।
মো. শামসৌদ্দজা নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, বালুখালী ক্যাম্প-১০ এ পাহাড় ধসে পাঁচজন নিহত হয়েছে। এ সময় পানিতে ডুবে আরো এক শিশু মারা গেছে। পাহাড় ধসে নিহতদের অধিকাংশই শিশু। তাদের পরিচয় নিশ্চিত হতে আরো কিছুক্ষণ সময় লাগবে।
Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৬

Update Time : ০৯:২৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১