ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২৪ জুলাই ২০২৬ শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

লক্ষ্মীপুর পৌর নির্বাচনে সংঘর্ষ: গুলিবিদ্ধ ৩, পুলিশসহ আহত ৩০

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ৪৭২ Time View

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্র দখলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধ, ৬ পুলিশসহ ৩০ আহত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন চলাকালীন সময় নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে।

সংঘর্ষ কেন্দ্রের বাহিরে এক কিলোমিটার দূরে বালুয়া চৌমহনী এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘটনার পর আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পরে চট্রগ্রামের রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিডিআর, র‌্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চালাকালীন কিছু সময় ভোটগ্রহণ বন্ধ ছিলো।

স্থানীয়রা জানায়, পৌর ৬নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন তার দলবল নিয়ে পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে এসে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ আকন্দের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আনোয়ারের অনুসারীরা এলোপাতাড়ি গুলি ও মারধর শুরু করলে এতে আলমগীর, কামাল হোসেন ও জামসেদসহ ৩ জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয় আরো ৩০ জন।

পরে খবর পেয়ে চট্টগ্রাম পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএিম (বার), পিপিএম এর নেতৃত্বে বিপুল সংখ্যক বিডিআর, র‌্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁকাগুলি ও লাঠি চার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কেন্দ্রের কোন কিছু খোয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম জানান, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃংখলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।

Tag :
জনপ্রিয়

শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার

লক্ষ্মীপুর পৌর নির্বাচনে সংঘর্ষ: গুলিবিদ্ধ ৩, পুলিশসহ আহত ৩০

Update Time : ০৮:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১