ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

শিশু ও প্রসূতি হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ : জেলেনস্কি

ইউক্রেনের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়া বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পূর্ব ইউরোপের ওই দেশটির মারিউপোল শহরে অবস্থিত ওই হাসপাতালে হামলায় ১৭ জন আহত হয়েছেন। এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার মারিউপোল শহর কর্তৃপক্ষ অভিযোগ করে, রুশ দখলদার বাহিনী শহরের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে বোমা হামলা করেছে। কর্মকর্তারা জানান, হামলায় শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

হামলার পরপরই তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানানো না হলেও বার্তাসংস্থা এপি পরে জানায়, রুশ বিমান হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

এদিকে মারিউপোল শহরে শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার ঘটনার ভিডিও ফুটেজসহ তিনি এক টুইটে বলেন, ‘নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।’

পরে রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান ফেডারেশন আসলে কি ধরনের দেশ যে তারা হাসপাতাল এবং প্রসূতি হাসপাতালগুলোকেও ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে?’

তিনি আরও বলেন, ‘প্রসূতি হাসপাতালে কেউ কি রাশিয়ার সমালোচনা করেছে? যদি না করে থাকে তাহলে এটি (হামলা) কি ছিল? হাসপাতালে নাৎসীবাদ দূর করার কি আছে?’

এর আগে ইউক্রেনে অভিযান পরিচালনার কারণ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি থেকে নাৎসীবাদ দূর করার কথা বলেছিলেন। মূলত প্রেসিডেন্ট পুতিনের সেই কথার দিকেই ইঙ্গিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট একথা বলেন।

জেলেনস্কি বলেন, ‘এটি ইতোমধ্যেই নৃশংসতার বাইরে। হানাদার সেনারা মারিউপোল শহরে যা করছে তা ইতোমধ্যেই নৃশংসতার থেকেও বেশি। রাশিয়ার এই যুদ্ধাপরাধের নিন্দা জানাতে আজ আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, যা মূলত আমাদের দেশে হানাদারদের নিয়ে আসা সকল মন্দকে প্রতিফলিত করবে।’

এছাড়া প্রসূতি হাসপাতালের ওপর হামলাকে ইউক্রেনীয়দের ওপর যে গণহত্যা সংঘটিত হচ্ছে তার চূড়ান্ত প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি। ভিডিওবার্তার আগে দেওয়া এক টুইটে প্রেসিডেন্ট জেলেনস্কি অবিলম্বে ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ কার্যকরের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের ক্ষমতা আছে কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছেন।’

অবশ্য যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটোভুক্ত অন্য দেশগুলো বারবারই নো-ফ্লাই জোনের দাবি প্রত্যাখ্যান করে আসছে।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

শিশু ও প্রসূতি হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ : জেলেনস্কি

Update Time : ০৬:৩০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২