ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

সরকারের উন্নয়নের পক্ষে গণমাধ্যমে প্রাপ্য কাভারেজ প্রত্যাশা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর

সরকারের উন্নয়নের পক্ষে গণমাধ্যমে প্রাপ্য কাভারেজ প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি আজ দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এসেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে প্রাপ্য কাভারেজ চাই, এর বেশি কিছু চাই না। যা আছে আমাদের সেটুকুই দিন।

তিনি বলেন, ‌‘আমরা এটাও বলি না যে বিএনপিকে কাভারেজ দিয়েন না। তাদেরও দিন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের ভুল আছে সেটা স্বীকার করি। কিন্তু আমরাই একমাত্র দল, যারা গণতন্ত্রের চর্চা করি। ভুল-ত্রুটির পরও আমরা মূল ধারার সঙ্গে আছি।

সেতুমন্ত্রী বলেন, আজ জঙ্গিবাদ সৃষ্টি কারা করেছে? শায়খ আব্দুর রহমান কার সৃষ্টি? ভুলে গেছেন? রাজশাহী শহরে প্রকাশ্যে মিছিল করেছে অস্ত্র নিয়ে। আমরা এদের বিরুদ্ধে কথা বলি। এটা আওয়ামী লীগের রাজনীতি। আমাদের বিরোধী একটা জোট হচ্ছে। আমাদেরও জোট হতে পারে।

বিএনপির ঘরের মধ্যে গণতন্ত্র নেই উল্লেখ করে কাদের বলেন, ফখরুল সাহেবের কি মনে আছে? কবে তাদের দলের কাউন্সিল হয়েছে? এর মাঝে আমাদের দুটো হয়ে গেছে। আরেকটা চলে এসেছে। আওয়ামী লীগ বিএনপির কোনো অনুষ্ঠানের কাউন্টার অনুষ্ঠান করে না। কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে নিজেদের জেলা সম্মেলন চলছে। অনেক ক্ষেত্রে একই জেলায় আওয়ামী লীগ-বিএনপির অনুষ্ঠান হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে ‘টার্গেট’ করে কিছু করছে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

সরকারের উন্নয়নের পক্ষে গণমাধ্যমে প্রাপ্য কাভারেজ প্রত্যাশা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর

Update Time : ০৫:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২