ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • ১৮৭ Time View
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৮ আগস্ট) রাত সোয়া ১টার দিকে গুলশান-১ এর ১২৩ নম্বর রোডের এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে।
জানা গেছে, রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গনেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)।
উল্লেখ্য, গত ৫ আগস্ট অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর তিনি সংসদ সদস্য পদ হারান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে টিপু মুনশি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।
Tag :

স্বর্ণের দাম বাড়লো, আজ থেকে নতুন দর

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

Update Time : ০৪:৪৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪